ঢাকারবিবার , ২ মার্চ ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

প্রকৌশলী লায়লা মিথুন এর বিরুদ্ধে মানববন্ধন 

ইন্দুরকানি প্রতিনিধি কামরুল ইসলাম : 
মার্চ ২, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

 পিরোজপুর  জেলার ইন্দুরকানি উপজেলা প্রকৌশলীর কাছে তথ্য চাওয়ায় ডান্ডার বারির হুমকি: প্রতিবাদে মানববন্ধন পিরোজপুরে এলজিইডির হাজার কোটি টাকার দূর্ণীতির বিষয়ে তথ্য চাওয়ায় সাংবাদিকদের ডান্ডার বারির হুমকি দিলেন উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন। যার প্রতিবাদে রবিবার মানববন্ধন করেছে ইন্দুরকানীর স্থানীয় সাংবাদিকরা।  পিরোজপুরে এলজিইডির হাজার কোটি টাকার দূর্ণীতির তদন্তে গত বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুদক টিম ইন্দুরকানীতে আসেন। ইন্দুরকানী উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন এসময় তাদের সাথে ছিলেন।  গত বৃহস্পতিবার উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে স্থানীয় এক সাংবাদিক লায়লা মিথুন এর কাছে দুদক টিমের তদন্তের বিষয়ে জানতে চান। এসময় লায়লা মিথুন তথ্য না দিয়ে উত্তেজিত হয়ে সাংবাদিকদের ডান্ডার বারি দেয়ার হুমকি প্রদান করেন। এ ঘটনার প্রতিবাদে রবিবার দুপুরে ইন্দুরকানী উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন ইন্দুরকানী প্রেসক্লাবের সাংবাদিকরা।  এসময় বক্তারা বলেন, পিরোজপুরে এলজিইডির প্রায় ১৭শ কোটি টাকা লোপাটের প্রকল্পের অংশ ইন্দুরকানীতেও রয়েছে। যার প্রধান সহযোগি ছিলেন এই লায়লা মিথুন। ২০২০ সাল থেকে তিনি ইন্দুরকানী উপজেলা প্রকৌশলীর পদে কর্মরত রয়েছেন। গত পাঁচ বছরে ইন্দুরকানীতে ইফতি ট্রেডার্সের লুটপাটের সহযোগি ছিলেন লায়লা মিথুন। এসয়ম বক্তারা আওয়ামী সরকারের দোসর উপজেলা প্রকৌশলী লায়লা মিথুনকে আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার পূর্বক বিভাগীয় শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ নাসির উদ্দিন, সাবেক সভাপতি এইচ এম ফারুক হোসাইন, এম. আহসানুল ছগির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান, আল আমিন হোসেন, মোঃ কামরুল ইসলাম ,এইচ এম বাশার , আরিফুল ইসলাম, মোঃ হাফিজ,মোঃ নাসির উদ্দিন, রাকিবুল ইসলাম, ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।