ঢাকাবৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে অতি-দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে “অতি-দরিদ্র পরিবারের দারিদ্রতা নিরসণ কর্মসূচী”র আওতায় নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। বৃহস্পতিবার সদর উপজেলা বেগুনবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিতরণ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সংস্থার ঠাকুরগাঁও এপি ম্যানেজার নরেশ মারান্ডীর সভাপতিত্বে বক্তব্য দেন অতিথি সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শিদ আহমেদ, অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: বাবুল ইসলাম, ইউপি সদস্য মো: হাফিজুল ইসলাম, সংস্থার প্রোগ্রাম অফিসার মারিও তপন মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন কর্মকর্তা, সুবিধাভোগীগণ, তালিকাভুক্ত শিশু ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এ সময় ১০৩ টি অসহায় পরিবারের মাঝে জনপ্রতি নগদ ১৮ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। পর্যায়ক্রমে সংস্থার কর্ম এলাকায় মোট ৪৮৪ টি অসহায়-দরিদ্র পরিবারের মাঝে মোট ৮৭ লাখ ১২ হাজার টাকা সহায়তা প্রদান করা হবে বলে জানান কর্মকর্তাগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।