ঢাকাবৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

গঠিত হলো নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি’আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

নিজস্ব সংবাদদাতা:
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

অবশেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক ‘জাতীয় নাগরিক পার্টি। শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আত্মপ্রকাশ করবে রাজনৈতিক দলটি। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক পদে থাকছেন নাহিদ ইসলাম, আর সদস্য সচিব হিসেবে থাকছেন আখতার হোসেন। বৃহস্পতিবার বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ সভায় এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শীর্ষ নেতা হিসেবে নির্বাচিত হন নাহিদ ইসলাম ও আখতার হোসেন। এছাড়া, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। কমিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও আবদুল হান্নান মাসউদ শীর্ষ নেতৃত্বে থাকবেন বলে জানা গেছে।জাতীয় নাগরিক কমিটির শীর্ষ এক নেতা বলেন, আজ রাতে আরেকটি সভা হতে পারে। সেখানে নেতৃত্বের বাকি বিষয়গুলো চূড়ান্ত হবে।নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সদস্য সচিব আখতার হোসেন এক ভিডিও বার্তায় বলেন, আগামীকাল ২৮ ফেব্রুয়ারি নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে পারব। তিনি বলেন, আমরা রাজনীতিতে বাংলাদেশের স্বার্থের কথা বলেছি। ডান-বামের ও মধ্যমপন্থার কথা বলেছি। মানুষের অধিকার ও মর্যাদার কথা বলেছি। আমরা আশাবাদী, আত্মপ্রকাশ অনুষ্ঠানে সকল-ধর্ম বর্ণ লিঙ্গের মানুষের অংশগ্রহণ করবেন। এবিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ্ বলেছেন, আমরা রাজনৈতিক দল গঠন করছি যাতে ফ্যাসিবাদ আর কখনোই পুর্নবাসিত না হতে পারে। আর কেউ যাতে ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে সেই লক্ষ্যে রাজনৈতিক দলের কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও জানান তিনি।হাসনাত বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সরব প্রতিবাদ জানানোর সময় এসেছে। অর্থনৈতিক মুক্তি, জাতিগত সমৃদ্ধি, প্রাতিষ্ঠানিক উন্নতি সমৃদ্ধির জন্য এখনই আমাদের ঐক্যবদ্ধ হওয়ারও সময় এসেছে। ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে যেভাবে স্থায়ীভাবে নিরসন করা হয়েছে, সেভাবেই ঐক্যবদ্ধভাবে নতুন রাজনৈতিক দল অবদান রেখে যাবে।তিনি আরও বলেন, আমরা বাংলাদেশকে আওয়ামী দখলদার মুক্ত করতে পেরেছি। আওয়ামী জাহেলিয়াতের সময় থেকে বাংলাদেশকে পরিত্রাণ দিতে পেরেছি। আমাদের সতর্ক থাকতে হবে ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দল যেন আওয়ামী লীগ হয়ে উঠতে না পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।