ঢাকাবুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ইন্দুরকানীতে এফ. করিম আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা:
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের ইন্দুরকানীতে এফ. করিম আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মাসুদ সাঈদী।পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাছের। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. মুকতি হাসান খান। অধ্যক্ষ এম. এ. কালাম। উপজেলা বিএনপি আহ্বায়ক মো. ফরিদ হোসেন। জামায়াতে ইসলামী উপজেলা আমির মাওলানা আলী হোসেন। শিক্ষাবিদ আব্দুল মান্নান,সহ জেলা ও উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। এছাড়া, প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।অতিথিরা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার মানোন্নয়নে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থ দেহ ও সুন্দর মন গঠনের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা অনস্বীকার্য, আর এর মাধ্যমে শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠবে আগামী দিনের আদর্শ নাগরিক হিসেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।