নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার তিনি পদত্যাগ করেন। একইসঙ্গে তিনি সরকারের যেসব কমিটিতে ছিলেন, সেসব কমিটি থেকেও পদত্যাগ করেছেন।আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে নাহিদ ইসলাম এ কথা জানান । তিনি বলেন, ‘আমি প্রধান উপদেষ্টা বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি’। উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই নাহিদ ইসলামের পদত্যাগ করা নিয়ে আলোচনা চলছিল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

