ঢাকামঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মানবাধিকার ইন্টারন্যাশনাল মাদ্রাসার ওয়াজ মাহফিল ও পাগড়ী বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ডেক্স রিপোর্ট :
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৫:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

জাতীয় দৈনিক মানবাধিকার প্রতিদিন ও মানবাধিকার ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে সোমবার বিকালে বাৎসরিক ওয়াজ মাহফিল, ক্রেস্ট পুরস্কার ও পাগড়ী  বিতরণী অনুষ্ঠান ঢাকা মহানগরীর রামপুরার   মাদ্রাসা প্রাঙ্গণ অনুষ্ঠিত হয় । ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব  কামালের  সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা ১১ আসনের জামাত ইসলামি বাংলাদেশের মনোনীত প্রার্থী   অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি এ সময়  বলেন, সমাজ সংস্কারে যুব সমাজকে এগিয়ে আসতে হবে,এজন্য প্রয়োজন ইসলামী শিক্ষার।অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিজেও এর চেয়ারম্যান অপরাধ বিচিত্রা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস এম মোরশেদ। মানবাধিকার গ্রুপের চেয়ারম্যান এবং  দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক আবুল হাসানের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে ওয়াজ নসিয়াত  করেন হাফেজ হযরত মাওলানা মাসুম বিল্লাহ আজাদী সাতক্ষীরা, বিশেষ বক্তা হিসেবে ওয়াজ নসিয়াত  করেন হযরত মাওলানা মেহেদী হাসান জিহাদী খুলনা, অনুষ্ঠানে বিশেষ আকর্ষণে হিসাবে ছিলেন মিশরের কারী একরাম উল্লাহ মিশর। অনুষ্ঠানে আরো বয়ান করে  স্থানীয় আলেম-ওলামাগণ। এ সময়ে উপস্থিত ছিলেন দৈনিক  মানবাধিকার প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা  সম্পাদক মোঃ মিজানুর রহমান ও পত্রিকা ও মাদ্রাসার কর্মকর্তা বৃন্দ। এ সময় বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিঃ এর পক্ষ থেকে খাতা বিতারন করেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আজাহার আলী। সভাপতি সমাপনী বক্তব্যর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।