ঢাকাবুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী মতবিনিময়

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর সাপাহারে অবস্থানরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নওগাঁ-১ আসন (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) উপজেলার এমপি প্রার্থী মাহবুবুল আলম। ১৯ ফেব্রুয়ারী (বুধবার) বেলা ১১ টায় আল হেলাল ইসলামী একাডেমি স্কুল এন্ড কলেজের অফিস রুমে ব্যক্তিগত আয়োজনে মতবিনিময় সভার আয়োজন করেন এমপি প্রার্থী মাহবুবুল আলম। প্রাথমিক পরিচিতি পর্ব শেষে তিনি সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী বলে সাংবাদিকদের জ্ঞাত করেন।তিনি বলেন, আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করে সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যেতে নিরন্তর কাজ করে যাচ্ছেন। আপনাদের দেশপ্রেমিক ও তারুণ্যদীপ্ত এ কাজের জন্য আমার পক্ষ থেকে আপনাদের জন্য প্রাণ ঢালা অভিনন্দন ও দোয়া। যুগে যুগে বাংলাদেশকে এগিয়ে নিতে মিডিয়ার ভূমিকাকে অস্বীকার করার সুযোগ নেই। বিশেষ করে ২৪ এর বিপ্লবে সাংবাদিক বন্ধুদের অগ্রণী ভূমিকা দেশের মানুষের হৃদয়ের সুউচ্চ আসন টি গ্রহন করেছে। আবু সাইদ ও মুগ্ধদের মতো কালজয়ী বীরদের সারা পৃথিবীব্যাপী পরিচিত করে দিতে আপনারা মূল কাজটি করে গেছেন ক্যামেরার পিছন থেকে। জীবনের ঝুঁকি নিয়ে আপনারা দেশকে ভালোবেসে অক্লান্ত ভাবে কাজ করে যাচ্ছেন। আপনাদের ঋণ শোধ হবার নয়।এ সময় সাপাহারে অবস্থানরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।