ঢাকাবুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার আশাশুনিতে তিন শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি :
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনিতে ৩ শিক্ষকের বিদায় সংবর্ধনা প্রদান। বুধবার দুপুরে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের দীঘলার আইট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। দীঘলার আইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, পশ্চিম খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ মোহন গাইন, কাপসন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাব পারভীন’র বিদায় সংবর্ধনা প্রদান কর্ হয়েছে। চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলামের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন। বিশেষ অতিথি ছিলেন, সহকারী শিক্ষা অফিসার আবু সেলিম। অনুষ্ঠানে তিন শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতাপনগর ক্লাস্টারের পক্ষথেকে অতিথিবৃন্দ ও বিদায়ী তিন শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক, মানপত্র ও উপহার প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।