ঢাকাবুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির গুনাকরকাটি খানকাহ্ শরীফে ১০২ তম বার্ষিক ওরস শুরতেই লক্ষাধিক মুসল্লি সমাগম

আহসান হাবিব, আশাশুনি প্রতিনিধি:
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনির কুল্যা ইউনিয়নের ঐতিহ্যবাহী গুনাকরকাটি খানকায়ে নকশবন্দীয়া মোজাদ্দেদীয়া খাইরিয়া আজিজীয়া দরবার শরীফে ১০২ তম ওরস ও ফাতেহা শরীফ শুরু হয়েছে। প্রধান মেহমান আলহাজ্ব হযরত শাহ্ আবু নসর আনাছ ফারুকী (মাঃজিঃ) মঙ্গলবার দরবার শরীফে এসে পৌঁছেছেন।হযরত গাওছুল আযম দেহলবী নকশবন্দী মোজাদ্দেদী (রহঃ) ও গওছুল আযম খুলনবী নকশবন্দী মোজাদ্দেদী (রহঃ) এর ওরস ও ফাতেহা শরীফের প্রধান মেহমান দিল্লীর হযরত গাওছুল আযম দেহলবী (রহঃ) এর দরবার শরীফের সাজ্জাদানশীন নূরে চশমে হযরতে ইমামে রব্বানী, গুলেবাগে মুজাদ্দেদী আলহাজ্ব হযরত শাহ্ আবু নসর আনাছ ফারুকী (মাঃজিঃ) এর আগমনে মুরীদ আশেকানদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। বুধবার রাতে দেশ ও বিদেশের আলেম ওলামা বক্তব্য রাখেন এবং যিকির আযকরের মধ্যদিয়ে রাত যাপন করছেন। আজ বৃহস্পতিবার ফজর নামাজের পর পবিত্র কুরআন খতম, কলমাখানি ও ফাতেহা শরীফ শেষে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ওরস ও ফাতেহা শরীফ এর মূল আনুষ্ঠানিকতা শেষ হবে। ওরশ উপলক্ষে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাইরিয়া আজিজীয়া ফাউন্ডেশনের ব্যবস্থানায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডাঃ রফিক আহমেদের নেতৃত্বে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন। আইন শৃংখলা রক্ষায় ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। জেলা পুলিশ লাইন থেকে একজন ইন্সপেক্টরের নেতৃত্বে ১৪ সদস্যের পুলিশ দল এবং বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তুষার কান্তি মাহাতর নেতৃত্বে পৃথম পুলিশ টিম সার্বক্ষণিক ডিউটিরত আছে। এছাড়া ওরসের পক্ষ থেকে কয়েক শ’ স্বেচ্ছাসেবক আইন শৃংখলা রক্ষায় দায়িত্ব পালন করছে। ওরস ও ফাতেহা শরীফ উপলক্ষে মেলায় বহুবিধ পণ্যসামগ্রী নিয়ে কয়েক শত ছোট বড় দোকান বসেছে। মনোহরী হতে শুরু করে ঘরগৃহস্থলী, ইলেট্রনিক্স, বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী বেচাকেনায় ব্যাপক সরগরম লক্ষ্য করা গেছে।

আশাশুনির বেউলা দাখিল মাদ্রাসায় নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

আহসান হাবিব, আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বুধহাটা ইউনিয়নের বেউলা ওসমানিয়া দাখিল মাদ্রাসায় নবাগত ছাত্রছাত্রীদের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার বেলা ১১ টায় মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার সুপার মাওঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের বুধহাটা ইউনিয়ন সম্পাদক রবিউল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বুধহাটা ইউনিয়ন সম্পাদক আমজাদ হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক মনিরুজ্জামান, ম্যানেজিং কমিটির সদস্য দাউদ হোসেন ও আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওঃ আব্দুল মাজেদ। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ীদেরকে বিদায় ও সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠান করা হয়। এ বছর প্রতিষ্ঠান থেকে ২৫ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষা অংশ নিচ্ছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।