ঢাকামঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

সৈয়দ শওকত হোসেন বাগেরহাট প্রতিনিধি :
ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী এটিএম আজহারুল ইসলামের নি:শর্ত মুক্তির দাবিতে বাগেরহাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
হয়েছে।মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারী) বিকেলে বাগেরহাট জেলা জামায়াতের উদ্যোগে শহরতলির মেঘনিতলা বাজারে এ সমাবেশের আয়োজন করা হয়। জেলা জামায়াতের সভাপতি মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক অধ্যাক্ষ মশিউর রহমান। এ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, জেলা জামায়াতের নায়েবে আমীরএ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ , জেলা জামায়াতের সেক্রেটারী শেখ মোঃ ইউনুস আলী, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মঞ্জুরুল হক রাহাত, অধ্যাক্ষআব্দুল আলিম, অধ্যাপক ইকবাল হুসাইনম, মল্লিক মিজানুর রহমান, এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা শিবিরের সভাপতি মোরশেদ আলম প্রমুখ। এ সময় বক্তারা এটিএম আজহারুল ইসলামের নি:শর্ত মুক্তি দাবি করেন।বক্তরা বলেন, অর্ন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণের এতো সময় অতিবাহিত হওয়া পরেও আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি। স্বৈরাচারের আমলে গ্রেফতার এটিএম আজহারুল ইসলামকে কারাগারে আটক রাখা তার প্রতি চরম জুলুম ও অন্যায় ছাড়া আর কিছুই নয়। এ পরিস্থিতিতে মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তির জোড় দাবি জানাচ্ছি। যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা। বাগেরহাটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।