ঢাকাশনিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ইমন ও সোহাগ রানা নামের দুই শীর্ষ সন্ত্রাসী আটক, অস্ত্র জব্দ

মীর রাজিবুল হাসান নাজমুল :
ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ৪:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

যশোরে ইমন কাজী ওরফে ভাগ্নে ইমন ও সোহাগ রানা নামে দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে গাছি দা, ছুরি ও বার্মিজ চাকু। এ সময় অন্যান্য সন্ত্রাসীদের ফেলে যাওয়া দুটি মোটরসাইকেল জব্দ করেছে যৌথবাহিনী।আটক ভাগ্নে ইমন শহরের তেঁতুলতলা ইসমাইল কলোনির খালিদ হোসেনের ছেলে এবং সোহাগ রানা একই এলাকার মৃত মান্না শেখের ছেলে।শুক্রবার সকালে সদর উপজেলার পুলেরহাট কৃষ্ণবাটি এলাকা থেকে তাদের আটক করা হয়।যশোর জেলা পুলিশের মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে খবর আসে পুলেরহাট কৃষ্ণবাটি এলাকার আলীর বাড়ির সামনে রাস্তার ওপর একাধিক মামলার আসামি আলোচিত শীর্ষ সন্ত্রাসী ইমন কাজী তার লোকজন নিয়ে অবস্থান করছেন। তাৎক্ষণিক জেলা গোয়েন্দা শাখার সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালান। এখান থেকে শীর্ষ সন্ত্রাসী ইমন কাজীকে আটক করা হয়। এ সময় তার সহযোগীরা পালিয়ে যান। পরে ইমন কাজীর তথ্যের ভিত্তিতে জানা যায়, তার সহযোগী মারুফ হোসেন সাগরের বাড়িতে অস্ত্র রয়েছে। এরপর ডিবি পুলিশ সেনাবাহিনীকে খবর দেয়।সেনাবাহিনীর একটি টিম এসে সাগরের বাড়িতে অভিযান চালালে তিনি পালিয়ে যান। তবে, সাগরের বাড়ি থেকে ওই অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের আরেক সহযোগী সোহাগকে আটক করা হয়।ডিবি জানিয়েছে, আটকরা একাধিক মামলার আসামি। ইমন কাজীর বিরুদ্ধে হত্যা মামলাসহ ১০টি মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।