ঢাকাশুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে মাদক বিরোধী অভিযানে মা-ছেলে সহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি :
ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরে মাদক বিরোধী অভিযান মা-ছেলে সহ ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) গভীর রাতে অভিযান চালিয়ে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মুকিত হাসান খাঁন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।সংবাদ সম্মেলনে মুকিত হাসান খাঁন বলেন, গতকাল রাতে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সোবহান এর নেতৃত্বে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রাম থেকে অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজা, ৩০০ পিচ ইয়াবা ও মাদক বিক্রয়ের ১০ হাজার টাকা সহ মাদক কারবারি গুলবানু ও তার ছেলে রাজিব খান এবং মোঃ রবিউল ইসলামকে এবং পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এসআই নুরুল আমিনের নেতৃত্বে আরেকটি অভিযানে পৌর এলাকার মুক্তারকাঠি গ্রামে বসতবাড়ি থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ আলমগীর মোল্লাকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও আজ ভোর সাড়ে ৪ টার দিকে সদর থানার অসআই মুজাম্মেল হোসেনের নেতৃত্বে পৃথক অভিযানে সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জনৈক আল আমিনের বসত ঘর হতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি মোসা. নাজমা আক্তার কে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় ৩ টি মামলা দায়ের করা হয়েছে।পিরোজপুর জেলাকে মাদক, সন্ত্রাসও চাঁদাবাজ মুক্ত করতে জেলা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।