ঢাকাশুক্রবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন হাইকোর্টের নির্দেশে ৩ সপ্তাহের জন্য স্থগিত

পিরোজপুর প্রতিনিধি :
ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

অবশেষে হাইকোর্টের নির্দেশে পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ৩ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রæয়ারি) জেলা আইনজীবী সমিতির নির্বাচন হওয়ার তারিখ ছিল। গত ১০ ফেব্রæয়ারি মো. আলী শাহ জামাল পিতা মো. মোবাস্বের আলী খান ও রাবেয়া খাতুন, বাসা নং ২/১, সড়ক নং ১৫, ১২ সি, মিরপুর থানা-পল্লবী, ঢাকা এর আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি মো. আক্রাম হোসেন চৌধুরী এবং বিচারপতি কে. এম. রাশেদুজ্জামান রাজার দ্বৈত বেঞ্চ এ আদেশ দিয়েছেন। আদালত একই সঙ্গে আদেশে আবেদনকারিদের নাম পিরোজপুর জেলা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৫-২০২৬ এর চ‚ড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং পিটিশনারদের লিখিত উপস্থাপনা ৩০-০১-২০২৫ তারিখে (সংযোজন-ডি, ডি-১ এবং ডি-২) অনুযায়ী আইন অনুসারে নিষ্পত্তি করার জন্য এবং পিরোজপুর জেলা বার অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৫-২০২৬ এর চ‚ড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ এবং উদ্যোগ পাঁচ থেকে আট নং প্রতিপক্ষের প্রতি নির্দেশ দেওয়া হয়। এদিকে নির্বাচন স্থগিতের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে জেলা জজ আদালতের সামনে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে পিরোজপুর জেলা আইনজীবীর সকল সদস্যরা। সমাবেশে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট আবুল কালাম আকন, আব্দুর রাজ্জাক খান, সাইদুল ইসরাম টিটু, হালিম শরিফ, মোস্তফা কামাল, সৈয়দ সাব্বির আহমেদ সহ আইনজীবী সদস্যরা। বক্তারা বলেন, কতিপয় আইনজীবী সদস্য যারা কোনদিনই পিরোজপুর বারে কোনদিনই প্রাকটিস করে নাই, শুধু মাত্র ভোট দেবার জন্য এখানে ভোটার হয়েছে তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য একটি সুন্দর নির্বাচন বাঞ্চাল করার জন্য এই মামলা করেছে। তাদেরকে ধিক্কার জানান বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।