ঢাকামঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সিপিআই-২০২৪ অনুযায়ী দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৪তম

নিজস্ব সংবাদদাতা:
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৯:০০ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪তম।দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) এমনটি জানিয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ধানমন্ডির টিআইবির কার্যালয়ে দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)-২০২৪ প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটি জানান সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি জানান, সিপিআই-২০২৪ অনুযায়ী বাংলাদেশের স্কোর ২৩, গতবারের চেয়ে এক পয়েন্ট কম। ফলে নিচের দিকে বাংলাদেশের অবস্থান ১৪তম, যা গত ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন। ইফতেখারুজ্জামান বলেন, স্কোর বিবেচনায় উচ্চক্রম অনুসারে দুই ধাপ অবনতি হয়ে বাংলাদেশের অবস্থান ১৮০টি দেশের মধ্যে ১৫১তম। একই স্কোর নিয়ে যৌথভাবে ১৫১তম অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান। টিআইবির নির্বাহী পরিচালক জানান, সূচক অনুযায়ী দক্ষিণ এশিয়ায় আফগানিস্তান ১৭ পয়েন্ট নিয়ে সর্বনিম্ন অবস্থানে রয়েছে। এ অঞ্চলে আফগানিস্তানের পরই বাংলাদেশের অবস্থান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টিআইবির টিআইবির উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) অধ্যাপক সুমাইয়া খায়ের ও পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম। বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী বৈশ্বিক জোট ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)-এর আন্তর্জাতিক সচিবালয় প্রতি বছর দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) প্রস্তুত করে। সূচকটি ১৯৯৫ সালে বিশ্বব্যাপী প্রবর্তিত হয় এবং ২০০১ সালে প্রথমবারের মতো বাংলাদেশকে এই সূচকে অন্তর্ভুক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।