ঢাকাসোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে আশা শিক্ষা সুপারভাইজারদের বার্ষিক কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর জেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র শিক্ষা কর্মসূচির আওতাধীন ২৫ জন শিক্ষা সুপারভাইজারকে নিয়ে বার্ষিক কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা সুপারভাইজারদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাকে সকলের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে ‘ডাক দিয়ে যাই’-এর কনফারেন্স রুমে সোমবার ( ১০ ফেব্রুয়ারি ) সকাল ৯টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা শিক্ষা কর্মসূচির প্রধান সামিউল হক।কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে সামিউল হক আশা শিক্ষা কর্মসূচির গুণগতমান বৃদ্ধি এবং দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন।আশা-পিরোজপুর জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. হাফিজুর রহমান-এর সভাপতিত্বে এবং জেলার এডুকেশন অফিসার তাহারিন ফেরদৌস-এর সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা-পিরোজপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মো. আব্দুল জলিল এবং খুলনা ডিভিশনের সিনিয়র এডুকেশন অফিসার মো. শহিদুল ইসলাম।দিনব্যাপী কর্মশালায় শিক্ষা কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং কর্মসূচিকে আরও বেগবান ও ত্বরান্বিত করতে উপস্থিত অতিথিবৃন্দ নানাবিধ দিকনির্দেশনা প্রদান করেন।‘আশা’ সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে ২০১১ সাল থেকে শিক্ষা কর্মসূচি পরিচালনা করছে। শিশু-২য় শ্রেণির ৬,৭৫০ টি শিক্ষাকেন্দ্র, শিশু-৫ম শ্রেণির ৯,০০০টি শিক্ষাকেন্দ্র এবং ৬ষ্ঠ-৮ম শ্রেণির ৬১টি পাঠদান কেন্দ্রের মাধ্যমে দেশের ৬৪টি জেলায় প্রায় ৬ লাখ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দিয়ে আসছে আশা শিক্ষা কর্মসূচি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।