ঢাকারবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষনা,  আনন্দ র‌্যালী ও মিষ্টি বিতরণ

বিশেষ প্রতিনিধি :
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি প্রকাশিত হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী ও সাধারন সম্পাদক রাজিব আহসানকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‌্যালী ও মিষ্টি বিতরণ করা হয়েছে। রবিবার ( ৯ ফেব্রুয়ারী)দুপুর ১২ টায় জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পিরোজপুর পৌরসভা চত্বর থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয় এসে শেষ হয়। আনন্দ র‌্যালী শেষে দলীয় কার্যালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন নবগঠিত জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মনি, সদস্য সচিব মোঃ তহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ নাদিম শেখ। আলোচনা সভা শেষে পিরোজপুর জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ও কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মনিরুজ্জামান মনি বলেন, বিগত ১৭ বছর ধরে যারা মামলার শিকার হয়েছে, যারা রাতে বাড়ি ঠিকমত ঘুমাতে পারেনি এবং যারা দলের জন্য নিবেদিত প্রাণ, এ ধরনের কর্মীদের মূল্যায়ন করা হবে। যারা আওয়ামীলীগ সহ অন্যান্য দলের দোসর যারা তাদের এই স্বেচ্ছাসেবক দলে কোনো স্থান নেই। পিরোজপুর স্বেচ্ছাসেবক দলে ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।