ঢাকাবৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে বিজিবি’র অভিযানে মাদকসহ ব্যবসায়ী আটক

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে বিজিবি’র অভিযানে মাদকসহ মো: মাসুদ রানা (৩২) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। বুধবার রাতে বিজিবি’র হরিপুর বিওপি’র বিশেষ টহলদল তাকে আটক করতে সক্ষম হয়। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ওই দিন রাতে হরিপুর বিওপির দায়িত্বপুর্ন এলাকার সীমান্ত পিলার ৩৫৬/৩-এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দুবড়াবাড়ী নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় ৯০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট ও একটি মটরসাইকেলসহ হরিপুর উপজেলার দুবলাবাড়ী গ্রামের মো: ওসমান আলীর ছেরে মো: মাসুদ রানা (৩২) কে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ীকে জব্দকৃত মাদকদ্রব্য এবং মোটর সাইকেলসহ হরিপুর থানায় হস্তান্তর করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।