ঢাকাবৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

রামপালে আওয়ামীলীগ-ছাত্রলীগ বিরোধী বিক্ষোভ সমাবেশ করেছে সমন্বয়কেরা

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি :
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বৈষম্য বিরোধী আন্দোলন নেতৃবৃন্দ সমাবেশ করেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২ টায় উপজেলার বাসস্টান্ড থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলার যুগ্ন আহবায়ক খালিদ হাসান নোমানের নেতৃত্বে সাব্বির হোসেন তায়েব নুর সহ অনেকে শান্তিপূর্ণ মিছিল বের করে। এ সময় তারা উপজেলার মেইন সড়ক প্রদক্ষিণ করেন। তারা চলে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতা আওয়ামীলীগ পরিত্যাক্ত অফিসের সামনের অংশ ভাংচুর করে। এরপরে বিক্ষুব্ধ জনতা সাবেক উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেনের বাড়ীতে ঢুকে ভাঙচুর করে। এ সময় পলাতক স্বৈরাচার হাসিনার কোন কর্মকাণ্ড রামপালে করার চেষ্টা করা হলে তাদের উৎখাত করা হবে বলে ঘোষণা দেয় বিক্ষুব্ধ জনতা।

বাগেরহাটের রামপালে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচী পালন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে রামপাল উপজেলা ছাত্রদল ও রামপাল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে হাজির হয়ে এসব স্মারকলিপি প্রদান করেন।ছাত্রদল নেতৃবৃন্দ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিচারের দাবি করে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভুমি), রামপাল সরকারি ডিগ্রী কলেজের অধ্যাক্ষ ও রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা স্মারকলিপি প্রদান করেন।এ সময় উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন, মইন উদ্দিন, ইমরান হালদার তুহিন, রুহুল আমিন সুমন, পল্লব হোসাইন রাজু, হামিম রায়হান অপু, আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের শেখ রফিকুল ইসলাম, ইকরামুল সরদার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।