ঢাকামঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে ‘পরিস্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন অভিযান’ বিষয়ক আলোচনা সভা

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে “পরিস্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপন অভিযান” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার পৌর কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এই শ্লোগানে ঠাকুরগাঁও পৌরসভার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো: সিরাজুল ইসলাম, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক মোদাচ্ছের হোসেন, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মো: মামুন অর রশিদ, পৌর নির্বাহী কর্মকর্তা মো: মজিবর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: বেলাল হোসেন প্রমুখ। সভায় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ নেন।আলোচনা সভায় পৌরসভা এলাকার বিভিন্ন গুরুত্বপুর্ন স্থানে বৃক্ষরোপনের মাধ্যমে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে বেশকিছু প্রস্তাবনা উঠে আসে। বুধবার শহরের বিভিন্ন গুরুত্বপুর্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হবে বলে জানান জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ। এছাড়াও পৌর শহরসহ বিভিন্ন গুরুত্বপুর্ন স্থান পরিস্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন অতিথিবৃন্দ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।