ঢাকামঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের একটি মোটর বাইকের শোরুমে আগুন।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা :
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৮:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

সোমবার, আজ বিকেল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকে একটি মোটর বাইকের শোরুমে আগুন লাগে। মোটরবাইক এর শোরুমে দোতলায় প্রথম আগুন লাগে। আতঙ্কিত হয়ে শোরুমের কর্মচারীরা বাইরে বেরিয়ে আসেন।, অনুমান করা হচ্ছে শর্ট র্সার্কিটের ফলেই আগুন লেগেছে।

প্রথমে স্থানীয় মানুষজন আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু আগুন না নেভাতে পারায়, তারা কোলাঘাটের ফায়ার ব্রিগেডে ও থানায় খবর দেয়, ফায়ার ব্রিগেডের দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ আরম্ভ করে। আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে অনুমান করা হচ্ছে, বেশ কয়েক লক্ষ টাকার জিনিসপত্র ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। অফিসারেরা তদন্ত করে দেখছেন, ঠিক হিসাব পাওয়া যায়নি কত টাকার মতো জিনিস ক্ষতি হয়েছে। তবে জনবহুল এলাকায় এই ধরনের আগুন লাগায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন।

 

পাঁশকুড়া ব্লকের পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, বাগদেবীর আরাধনায় মেতে উঠলেন।

আজ ৩রা ফেব্রুয়ারী সোমবার, সারা দেশে যখন সরস্বতী পূজোয় মেতে উঠেছে স্কুলের ছাত্র-ছাত্রী থেকে বাড়ীর পুজো ও ক্লাবের পূজোয়, ঠিক সেই সময় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের, পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের নতুন কলোনীর বাসিন্দারা বাগদেবীর আরাধনায় মেতে উঠলেন। এবং নিজেদের উদ্যোগে পুজোর আয়োজন করলেন।

বছরে এই একটা দিন কলোনির সবাই একত্রিত হয়ে এই পুজোর আয়োজন করেন, কেউ পেশায় শিক্ষক, কেউ চিকিৎসক, কেউ বা ভিন্ন কোন নিযুক্ত, কেউ গৃহবধূ আবার সঙ্গে রয়েছে স্কুলের ছাত্র-ছাত্রীরা। পুজোর কয়েকটা দিন একসাথে খাওয়া দাওয়া , আনন্দ উৎসবে মেতে ওঠেন কলোনীর বাসিন্দারা।

সুসজ্জিত সাবেকী সরস্বতী প্রতিমার উন্মোচন করেন, পাঁশকুড়া পৌরসভার চেয়ারপারসন নন্দকুমার মিশ্র, ফিতে কেটে পুজোর উদ্বোধন করেন, নৃত্য ও সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পুজোর দিন সবাই নতুন জামা কাপড় পড়ে আনন্দে মেতে উঠেন কলোনীর মহিলারা। থাকে ভোগের আয়োজন, এবং এই কটা দিন সমস্ত রাগ অভিমান ভেদাভেদ ভুলে সকলে মিলিত হন মণ্ডপে। সকাল থেকে এই এলাকার প্রতিবেশীদের আনাগোনা। এই পুজো দেখতে ভিড় জমান আশপাশের ও পথ চলতি মানুষজন।

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।