ঢাকাসোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় চেতনা নাশক খাইয়ে চুরি লুটপাট চক্রের দুই হোতাকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর কলাপাড়ায় চেতনানাশক খাইয়ে অচেতন করে ঘরের মালামাল, টাকাপয়সা, স্বর্ণালংকার লুটে নেওয়া চক্রের দুই হোতাকে স্থানীয়রা পাকড়াও করে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করেছে। এরা হলো সজিব তালুকদার (৩৫) ও সবুজ সিকদার (৩৫)। সোমবার সকাল ৯ টার দিকে এদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামের জুলহাস হাওলাদারের বসতঘরে ঢুকে মালামাল চুরি করার সময় এক জনকে পাকড়াও করা হয়। স্থানীয় চৌকিদার সোহাগ মিয়া জানান, প্রথমে এ চক্রের সজিবকে ধরা হয়। তার ভাষ্যমতে পরে সকালে সবুজ কে আটক করা হয়। চোর চক্রের মূল হোতা সজিবের পাল্টা আক্রমণে বাড়ির মালিক জুলহাস ও তার ছেলে ইসা আহত হয়েছে। সজিবের কাছ থেকে একটি ব্যাগে পাউডার জাতীয় কিছু উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম জানান, এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।