ঢাকাসোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার আশাশুনিতে জামায়াতের নায়েবে আমীরের আগমন সফল করতে প্রস্তুতি সভা

আহসান হাবিব, আশাশুনি প্রতিনিধি :
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা জেলার আশাশুনিতে কর্মী সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমানের আগামী ২৬ ফেব্রুয়ারী আগমন সফল করতে উপজেলা জামায়াত প্রস্তুতি সভা করেছে।রোববার বাদ মাগরিব উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ী বাজার জামাতের অস্থায়ী কার্যালয়ে মাসিক বর্ধিত সভায় সাতক্ষীরা জেলা জামায়াতের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রস্তুতি নেওয়া হয়। উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ও সম্পাদক মাওঃ আন‌ওয়ারুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। বিশেষ অতিথি ছিলেন, জেলা সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান, সহ-সম্পাদক প্রভাষক ওবায়দুল্লাহ, প্রভাষক ওমর ফারুক, শুরা ও কর্ম পরিষদ সদস্য এ্যাডঃ আবদুস সোবহান মুকুল ও মা‌ও‍ঃ আবু বকর সিদ্দিক।সভায় উপজেলা নায়েবে আমীর মাওঃ আব্দুল মান্নান, নূরুল আবছার মুরতাজা, মাওঃ মোশাররফ হোসেন, সহ সম্পাদক মাওঃ আব্দুল বারী, প্রভাষক শাহজাহান, ডাঃ রোকনুজ্জামান, অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুস, উপজেলা শুরা ও কর্ম পরিষদের দায়িত্বশীলগন, ১১ ইউনিয়নের আমীর-সেক্রেটারিসহ মিডিয়া বিভাগের সভাপতি অহিদুজ্জামান শাহিন, সেক্রেটারি জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।