ঢাকাসোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ডুমুরিয়ায় আওয়ামী লীগের সভাপতির হামলায় বিএনপি নেতা আহত, এলাকায় প্রতিবাদ সমাবেশ

ডুমুরিয়া প্রতিনিধি :
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনার ডুমুরিয়ায় মাগুরখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কে বেধড়ক পিটিয়েছে ওই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সাহা সহ তার বাহিনী। গতকাল সোমবার উপজেলার মাগুরখালী ইউনিয়নের পূর্ব পাতিবুনিয়া চেয়ারম্যানের পুরাতন বাড়ির সামনে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ইউনিয়ন বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। জিডি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব পাতিবুনিয়া এলাকার নিহার রঞ্জন বালার ছেলে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক যামিনী রঞ্জন বালার সাথে ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানার বিভিন্ন বিষয়াদি নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে।তার‌ই জের ধরে ঘটনার দিন সকালে বিএনপি নেতা যামিনী রঞ্জন বালাকে একা পেয়ে দলের নাম উল্লেখ করে অকথ্য ভাষায় গালিগালাজের এক পর্যায়ে তার উপর হামলা চালায়।এ সময় চেয়ারম্যানের সাথে থাকা বাহিনী শংকর সানা, অমর কৃষ্ণ সানা, মৃদুল সানাসহ অনেকের বেপরোয়া পিটুনিতে যামিনী বালা আহত হয়। এ ঘটনায় যামিনী রঞ্জন বালা চেয়ারম্যান সহ ৪জনের নাম উল্লেখ করে গতকাল থানায় একটি সাধারণ জিডি করেছেন যার নম্বর -১৩২। এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা ঘটনার সত্যতা অস্বীকার করে বলেন এ বিষয়ে আমি কিছু জানিই না। এ খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর ইউনিয়ন বিএনপির সভাপতি অরুণ গোলদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় দলীয় নেতা কর্মীদের নিয়ে আলাদিপুর বাজারে তাৎক্ষণিক এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা শফিকুল ইসলাম,ঠাকুরদাস মন্ডল, মিন্টু রহমান,প্রিতিষ মন্ডল, জাকির হোসেন, সমিরন সরদার, অচিন্ত্য মিস্ত্রী,বাসারুল ইসলাম প্রমুখ।বক্তারা অবিলম্বে হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় মা, মেয়ে ও ছেলে আহত

ডুমুরিয়া প্রতিনিধি :  ডুমুরিয়ায় জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মা, মেয়েসহ এক‌ই পরিবারে ৩জনকে পিটিয়েছে প্রতিপক্ষ। সোমবার সকালে উপজেলার মিকশিমিল সাহা পাড়ায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় থানা পুলিশ সহ বিভিন্ন দপ্তরের দ্বারস্থ হয়েছেন আহত পরিবার। আহতদের পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়,মিকশিমিল সাহা পাড়া এলাকার মৃত গুরুপদ সাহার ছেলে মহাদেব সাহা,শিবপদ সাহা ও রনজিত সাহার মধ্যে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে।তার‌ই জের ধরে ঘটনার দিন সকালে জমির সীমানা নির্ধারণ করাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।এক পর্যায়ে রনজিত সাহার ছেলে বিপ্লব সাহা, সজিব সাহা ও শিবপদ সাহা লাঠিসোটা নিয়ে মহাদেব সাহার স্ত্রী শ্যামলী সাহাকে আঘাত করে।পরে ঠেকাতে আসলে মেয়ে বৃষ্টি সাহা ও ছেলে সৌরভ সাহাকেও বেধড়ক মারপিট করে।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে আসে। ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ মাসুদ রানা বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।