খুলনার ডুমুরিয়ায় পাষন্ড স্বামীর দায়ের কোপে স্ত্রীকে খুনের পর লাশ গুম করে বাঁচতে চেয়েছিল ঘাতক স্বামী, কিন্তু সেটা আর হলো না। ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই উদ্ধার হয়েছে মৃতদেহ গ্রেফতার করা হয়েছে ঘাতক স্বামীকে। এ ঘটনায় নিহতের ভাই শহিদুল গোলদার বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার বিবরণী ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার রুদাঘরা গ্রামস্থ আব্বাস গোলদারের মেয়ে নাসিমা খাতুনের সাথে পার্শ^বর্তী খরসঙ্গ গ্রামের গহর আলী মোল্লার ছেলে ইব্রাহিম মোল্লা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তাদের ঘরে জন্ম নেয় খাদিজা খাতুন (২৩) ও বাপ্পি মোল্লা (১৭) নামে দুটি সন্তান। বিয়ের পর স্বামীর নির্যাতন,সুখ দুঃখ সব কিছু মিলিয়ে দাম্পত্য জীবন কাটছিল নাসিমার। কিন্তু সেটা আর হলো না নিভে গেল জীবন প্রদীপ। ঘটনার দিন গত বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জের ধরে স্বামীর উপর্যুপুরি আঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে স্ত্রী। এরপর মৃতদেহ গুম করে বাঁচার আশায় নিজ বাড়ির বাথরুমে সেফটি ট্যাংকির মধ্যে ফেলে দিয়ে উধাও হয় ইব্রাহিম। পরদিন বিবাহিত কন্যা খাদিজা খাতুন মা-বাবার ফোনে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে পিত্রালয়ে চলে আসে। মাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে এলাকাবাসীর সহায়তায় লাশের সন্ধান মেলে সেফটি ট্যাংকির মধ্যে। ঘটনা প্রসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ ইব্রাহিম জানান, পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শেখ শাহাজাহান,ওসি মাসুদ রানা ও জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে তেরখাদা এলাকা থেকে পলাতক আসামি ইব্রাহিম কে গ্রেফতার করা হয় এবং আসামি ইব্রাহিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন বলে পুলিশ জানান। এ প্রসঙ্গে ওসি মোঃ মাসুদ রানা বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেফটি ট্যাংকির ভিতর থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ধৃত আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে শিক্ষকের খড়ের গাদা ভস্মীভূত
ডুমুরিয়া প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে এক স্কুল শিক্ষকের খড়ের গাদা পুড়ে ছাই হয়েছে। এতে ওই পরিবারের অর্ধ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।থানায় সাধারণ ডায়রি ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, উপজেলা শরাফপুর ইউনিয়নের তৈয়বুর এলাকার স্কুল শিক্ষক আব্দুল লতিফ সরদারের বসত বাড়ি সংলগ্ন একটি খড়ের গাদা ছিল। ঘটনার দিন বুধবার রাত সাড়ে নয়টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে কে বা কারা ওই খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে এলাকাবাসী ছুটে আসার আগেই আগুনের লেলিহান শিখায় খড়ের গাদা পুড়ে ছাই এবং প্রচন্ড দাবদাহে পার্শ^বর্তী বিভিন্ন ফলজ গাছ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ মাসুদ রানা বলেন, এ ঘটনায় এসএম মুহাইমিনুল ইসলাম পান্নু বাদি হয়ে থানায় একটি সাধারণ ডায়রি করেছেন,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
খুলনার ডুমুরিয়ায় রুদাঘরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা
ডুমুরিয়া প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়ায় জাতীয়তাবাদী দল বিএনপি রুদাঘরা ইউনিয়ন শাখার উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মিকশিমিল রুদাঘরা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার আমিরুল ইসলাম হালদার। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেক। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন আলতাফ মাহমুদ, আব্দুল মজিদ জোয়ার্দার,বদিয়ার রহমান,শহিদুল ইসলাম ফকির,আব্দুর রাজ্জাক, আঃ গফুর গাজী, আঃ হালিম সরদার,খান কামরুল ইসলাম, আরিজ গোলদার, শফিউদ্দিন মোল্লা, নুর ইসলাম মোড়ল,মনিরুল ইসলাম, হুমায়ুন গাজী, হাবিবুর রহমান, আজিজুর রহমান ফকির প্রমুখ।

