ঢাকাশনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার আশাশুনির কুল্যা ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি :
ফেব্রুয়ারি ১, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার আশাশুনির কুল্যা ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মনজুরুল হুদা সভাপতি, এড. খোরশেদ আলম সাধারণ সম্পাদক ও মোজাহিদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন, ইউনিয়ন আহবায়ক মনজুরুল হুদা। উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হাফিজুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, কৃষক দলের আহবায়ক শওকত হোসেন, সদর ইউনিয়ন সম্পাদক জাকির হোসেন প্রিন্স, কাদাকাটি সভাপতি তুহিন উল্লাহ তুহিন, বড়দল সভাপতি আজহারুল ইসলাম মন্টু, মেম্বার আব্দুল হান্নান প্রমুখ। নির্বাচন কমিশনার সাদিক আনোয়ার ছট্টু ও আব্দুল আলিমের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার শেখ আব্দুর রশিদ নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। ফলাফলে মোট ৪৯০ জন ভোটারের মধ্যে ৩৪০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। ২টি ভোট বাতিল হয়। সভাপতি পদে মনজুরুল হুদা ২৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী আসলাম পারভেজ ৭৮ ভোট ও নজরুল ইসলাম ৪ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে এড. খোরশেদ আলম ২০৩ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী আতাউর রহমান পেয়েছেন ১৩৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোজাহিদ ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুর গফফার ১২০ ভোট ও বাবুল রেজা পেয়েছেন ২৫ ভোট। বিএনপির একটি অংশের পক্ষ থেকে অবৈধ কমিটির মাধ্যমে এবং দলীয় সিদ্ধান্তকে অবজ্ঞা করে ত্রিবার্ষিক সম্মেলন বাতিল ও সঠিক পন্থায় কাউন্সিল অধিবেশনের দাবী জানানন হয়েছে। উপজেলা যুবদলের আহবায়ক ফিরোজ আহমেদ জজ, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল ওহাব, ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোরশেদুজ্জামান, ইউপি সদস্য নজরুল ইসলাম ও সাবেক মেম্বার শহিদুল ইসলাম বাবু কুল্যা ইউনিয়ন পরিষদ চত্বরে এক সমাবেশে সাংবাদিকদের উদ্দেশ্যে জানান, ৩১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি গঠিত হলে ২৭ জন কমিটি থেকে পদত্যাগ করেন। তারপরও সেই কমিটির ৪ সদস্য নিয়ে ১৬ জানুয়ারী খুলনা বিভাগীয় টিমের সিদ্ধান্ত না মেনে অবৈধ পন্থায় সম্মেলন করা হচ্ছে। ত্যাগী, হামলা-মামলার শিকার ও জেলখাটাদের বাদ রেখে আওয়ামীলীগের লোক নিয়ে অবৈধ সম্মেলন আমরা মানিনা। তারা স্থগিত করে গণতান্ত্রিক পন্থায় বিএনপি নেতাকর্মীদের নিয়ে ওয়ার্ড কমিটি গঠন ও পুনরায় ইউনিয়ন সম্মেলনের ব্যবস্থা নিতে জেলা ও কেন্দ্রীয় নেতাদের প্রতি আহবান জানান।

সাতক্ষীরার আশাশুনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে জামায়াত নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

আশাশুনি প্রতিনিধি : উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ। শনিবার নেতৃবৃন্দ কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, সম্পাদক মাওঃ আনওয়ারুল হক, অফিস সম্পাদক রুহুল কুদ্দুছ, শ্রমিক নেতা আমীর হামজা খোকন স্বাস্থ্য কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরে সৌজন্য সাক্ষাৎকালে চিকিৎসা ও হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।