ঢাকাশনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশকে জাম্বিয়ায় ওষুধ কারখানা স্থাপনের আহ্বান

নিজস্ব সংবাদদাতা:
ফেব্রুয়ারি ১, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ আফ্রিকার দেশ জাম্বিয়া বাংলাদেশি ওষুধ পণ্য নিয়ে আগ্রহ প্রকাশ করে বাংলাদেশকে তাদের দেশে একটি ওষুধ কারখানা স্থাপনের আহ্বান জানিয়েছে।বাংলাদেশে জাম্বিয়ার নয়াদিল্লি-ভিত্তিক নতুন হাইকমিশনার পার্সি পি চন্দ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে তার প্রথম সাক্ষাতে এ প্রস্তাব দেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে।বৈঠকে রাষ্ট্রদূত জাম্বিয়া থেকে বাংলাদেশের তামা আমদানির সম্ভাবনা তুলে ধরে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানির আগ্রহ প্রকাশ করেন।উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, জাম্বিয়া ও বাংলাদেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার জন্য তারা কৃষি ও চুক্তিভিত্তিক চাষসহ সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।