ঢাকাশুক্রবার , ৩১ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ের রহিমানপুর ইউনিয়ন বাল্য বিবাহ মুক্ত ঘোষণা

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
জানুয়ারি ৩১, ২০২৫ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ও উদযাপন করা বৃহস্পতিবার বিকালে রহিমানপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।আমার গ্রাম আমার দায়িত্ব শিশুর জীবন হোক বাল্য বিবাহ মুক্ত” এই শ্লোগানে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির আয়োজনে অনুষ্ঠানে সংস্থার ঠাকুরগাঁও এপি ম্যানেজার নরেশ মারান্ডীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: খাইরুল ইসলাম। অন্যানের মধ্যে বক্তব্য দেন, (ভার্চয়ালী) অত্র ইউনিয়নের চেয়ারম্যান মো: আব্দুল হান্নান হান্নু, শিক্ষক মো: নুরুজ্জামান, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক, আক্তার হোসেন, রহিমানপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: ফজলে রাব্বি, ধর্মীয় কমিটির প্রতিনিধি আবু সায়েদ, রহিমানপুর ইউনিয়ন শিশু ফোরামের সভাপতি সাদিয়া আফরিন, শিশু ফোরামের সদস্য মো: রাফি প্রমুখ।অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন কর্মকর্তা, সুবিধাভোগী শিশু ও তাদের অভিভাবক, বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি, ভিডিসি, শিশু ও যুব ফোরামের সদস্যগণ উপস্থিত ছিলেন। পরে রহিমানপুর ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ মুক্ত যোঘণা করেন প্রধান অতিথি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।