ঢাকামঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে জাল বিনষ্ট ও জরিমানা আদায়

আশাশুনি প্রতিনিধি :
জানুয়ারি ২৮, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে নেট ও বেহন্দি জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট ও একজনকে জরিমানা করা হয়েছে। সোমবার উপজেলার খোলপেটুয়া নদীতে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিশেষ কম্বিং অপারেশন’২৫ বাস্তবায়ন উপলক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় নদী হতে অবৈধ ১ টি বেহন্দি জাল, ১৫ টি নেট জাল আটক করা হয় এবং শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা গ্রামের চারু চন্দ্র সরকারের পুত্র বিশ্বনাথ সরকারের জাল ব্যবহারকারীকে এক হাজার টাকা জরিমানা করা হয়। পরে মানিকখালীতে পুরাতন ফেরী ঘাটের কাছে প্রকাশ্যে আটককৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।