ঢাকামঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

স্টাফদের দাবির বিষয়ে সরকারের আলোচনার দরজা খোলা: রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান

নিজস্ব সংবাদদাতা:
জানুয়ারি ২৮, ২০২৫ ৯:২২ পূর্বাহ্ণ
Link Copied!

রেলের স্টাফদের দাবির বিষয়ে সরকারের আলোচনার দরজা সব সময় খোলা রয়েছে।প্রয়োজনে আমাদের সঙ্গে তাদের আবারো আলোচনা হবে এবং অর্থ বিভাগেও তাদের এই দাবি-দাওয়া নিয়ে আলোচনা করা হবে বলেছেন,রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান । ঢাকার কমলাপুর স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।যাত্রীদের জিম্মি করে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মসূচি দুঃখজনক উল্লেখ করে রেলপথ উপদেষ্টা বলেন, এতে সাধারণ মানুষই বেশি ভোগান্তিতে পড়েছেন।তিনি বলেন, ‘যাত্রীদের ভোগান্তি যাতে কম হয় সেই জন্য এরইমধ্যে গণমাধ্যমে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছি। এরপরও কোনো যাত্রী যদি স্টেশনে আসেন তাদের সুবিধা বিবেচনা করে আমরা বিআরটিসি বাসের ব্যবস্থা করে দিয়েছি। যাতে রেলের যে রুটগুলো আছে সেখানে যাত্রীরা যেতে পারেন।রেলপথ উপদেষ্টা বলেন, ‘স্টাফদের মাইলেজ অ্যালাউন্সের যে দাবি তা দীর্ঘ দিন ধরে বন্ধ আছে। তাদের এই দাবির অনেক অংশ আমরা এরইমধ্যে পূরণ করেছি। বাকি দাবিগুলো নিয়ে আমরা আলোচনা করতে প্রস্তুত রয়েছি। রেল তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এখানে আলোচনার সুযোগ হয়েছে। রেল বন্ধের ফলে কিন্তু সরকারের অসুবিধা হচ্ছে না। অসুবিধা সাধারণ যাত্রীদের হচ্ছে। আমরা চাই এর দ্রুত সমাধান হোক। কারণ, সামনে ইজতেমা আছে।এসময় বিআরটিসি’র চেয়ারম্যান তাজুল ইসলাম, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম, রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।