ঢাকাশুক্রবার , ১৭ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে বাস চাপায় শালা দুলাভাই নিহত, আহত ১

বিশেষ প্রতিনিধি :
জানুয়ারি ১৭, ২০২৫ ৪:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

পিরোজপুরে রাজিব পরিবহনের একটি বাস চাপায় মো. রিয়াদ কাজী (২০) ও মো. শাহীন মাঝি (৩০) নামের দুই পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১ জন আহত হয়েছেন।

পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রিয়াদ কাজী সদর উপজেলার সংকরপাশা গ্রামের কামাল কাজীর ছেলে এবং নিহত শাহীন মাঝি ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট গ্রামের আনোয়ার মাঝির ছেলে। তারা সম্পর্কে শালা দুলাভাই হতেন।

এ ঘটনায় তাতক্ষনিকভাবে আহত বাস যাত্রীর পরিচয় পাওয়া যায় নাই।

প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে পাথরঘাটা গামী রাজিব পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হাড়িয়ে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায় সড়কের পাশ থেকে হেটে যাওয়া দুই পথচারীকে চাপা দেয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে কল দিলে ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে আনার পর অন্য জনের মৃত্যু হয়।

পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইশিতা বলেন, সড়ক দুর্ঘটনায় একজনকে নিহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। অপর জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করার সময় তার মৃত্যু হয়। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, বাস চাপায় দুইজনের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে লাশ হাসপাতালে রয়েছে। আঘাত বাসটি জব্দ করা হয়েছে তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।