ঢাকামঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে গরীব,অসহায় এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

বিশেষ প্রতিনিধি :
জানুয়ারি ১৪, ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে মঙ্গলবার ( ১৪ জানুয়ারী ২০২৫ ইংরেজি) তারিখে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে গরীব,অসহায় এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মামুনুর রশীদ,পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবর তালুকদার,অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের সভাপতি সার্জেন্ট অবঃ মোঃ রফিকুল ইসলাম, সিনি: সহ-সভাপতি

সার্জেন্ট অবঃ মো: আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সার্জেন্ট অবঃ মোঃ হাবিবুর রহমান সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ। পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ বলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ নানাবিধ সামাজিক কার্যক্রমে অংশ গ্রহণ করে থাকেন,অসহায় শীতার্ত এতিম শিশুদের মাঝে শীতবস্র বিতরণ একটি মহৎ উদ্যোগ, সমাজের সকলের এই ধরনের কাজে এগিয়ে আসা উচিত, তিনি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের সকলকে এই মহৎ কাজে অংশ গ্রহণ করার জন্য
ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।