ঢাকাবৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালির কলাপাড়া কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ করেছে জাতিয়তাবাদী কৃষকদল

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
জানুয়ারি ৯, ২০২৫ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংঘঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা ব্রীজ সংলগ্ন মোল্লাবাড়ি জামে মসজিদ মাঠে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম ইভান সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা কৃষক দলের আহবায়ক আবদুস সালাম তালুকদার, ধানখালী ইউনিয়ন বিএনপির মোঃ আলমগীর হাওলাদার, পটুয়াখালী পৌর কৃষক দলের আহবায়ক মোঃ সাহাবুদ্দিন, পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ নাঈম রহমান, কলাপাড়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ ইব্রাহীম হাওলাদার, কলাপাড়া উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ তুহিন হোসাইন।ধানখালী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ মেজবা উদ্দিন মুন্সী’র সভাপতিত্ব ও ধানখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ তালুকদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, টিয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম প্যাদা, ধানখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন মৃধা, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মনির মৃধা, সহ সাধারণ সম্পাদক আবু জাফর, মোঃ কলাপাড়া পৌর কৃষকদলের আহবায়ক মোঃ জসিম মল্লিক, সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ শুভ তালুকদার, সদস্য মোঃ সোলায়মান হাওলাদার, কলাপাড়া উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ আঃ জব্বার সিকদার, ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ কুদ্দুস মৃধা তপন, সহ-সভাপতি মোঃ আনিস মোল্লা, ১নং যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন প্রমুখ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় কৃষকরা। উপস্থিত নেতৃবৃন্দ বিগত দিনে বিএনপি সরকার কৃষকদের জন্য কি কি কাজ করেছে, ভবিষ্যতে কৃষকদের জন্য কি কি উন্নয়ন মূলক পদক্ষেপ গ্রহণ করেছে, কৃষকদের সাথে সরাসরি প্রশ্নোত্তর ইত্যাদি হয়।

পটুয়াখালীর কলাপাড়ায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালির কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে জুলাই গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (পি.আর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে নাচনাপাড়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ টিয়াখালী ইউনিয়ন শাখার আয়োজনে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে ইসলামী আন্দোলনের টিয়াখালী ইউনিয়ন শাখার সভাপতি মৌলভী মোঃ জসিম উদ্দিন (বশার) এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ রাসেল সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পটুয়াখালী জেলা সভাপতি আলহাজ্ব মুফতি মুহাম্মদ হাবিবুর রহমান হাওলাদার।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখা প্রশিক্ষণ সম্পাদক হযরত মাওলানা নেছার উদ্দিন নোমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা মোঃ মনির হোসেন, সহ সভাপতি মাওঃ মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট জেড এম কাওছার, মাও. নাঈমুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী হাফেজ মোঃ জোবায়ের হোসেন।এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মোঃ নোমান সিদ্দিক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ টিয়াখালী ইউনিয়ন সভাপতি মোঃ ইব্রাহীম মৃধা, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ইউনিয়ন সভাপতি মাহবুব আলম।গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।