সাতক্ষীরার আশাশুনির মধ্যম চাপড়া (পূর্ব পাড়া) গ্রামবাসী সিএস ও বিআরএস ম্যাপ অনুযায়ী মরিচ্চাপ নদী খননের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসি।মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার বুধহাটা ইউনিয়নের চাপড়া হাইস্কুল ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভাঙ্গনকুলে ওয়াপদা-পাকা রাস্তার উপর মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, চাপড়া হাইস্কুলের সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি এস, এম আহসান হাবিব, অবঃ সেনা সদস্য আব্দুল মাজেদ, মহিউদ্দীন ফকির, আব্দুল খালেক সরদার, রফিকুল ইসলাম, বাপ্পী, কামরুল ইসলাম প্রমুখ। বক্তাগণ বলেন, মরিচ্চাপ নদী ভাঙ্গনে গত ৪০ বছরে গ্রামের অসংখ্য ঘরবাড়ি, সহায়-সম্পদ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হাইস্কুলটি তিন-তিনবার স্থানান্তর করতে হয়েছে। ভিটেবাড়ী হারা মানুষের অনেকে মানবেতর জীবন যাপনে বাধ্য হয়েছে। বক্তাগণ আরও বলেন, গত বছর ঠিকাদার খনন কাজ অর্ধ কিঃমিঃ বাকী রেখে ও ভেড়ী বাঁধ নির্মান কাজ বন্ধ রেখে মাঝ নদীতে প্রতিবন্ধক ভেড়ীবাঁধ কেটে দিয়ে চলে যায়। ফলে তীরবর্তী বসবাসকারী পরিবার ও ওয়াপদা সংলগ্ন জনপদ হুমকীর মুখে পড়েছে। একটি হাইস্কুল, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি মাদ্রাসা, তিনটি মসজিদসহ আশপাশের জনবসতি নদীগর্ভে বিলীনের উপক্রম হয়েছে। গত বছর খননকৃত নদীর সম্মুখ থেকে আরএস ম্যাপে নদীর প্রবাহ অনুযায়ী মাপ জরিপান্তে ড্রয়িং করা হয়েছে, যাহা খাস খতিয়ানভুক্ত। সম্প্রতি পাউবো’র সার্ভেয়ার স্থানীয় সার্ভেয়ারদের সহায়তায় সেই নদীর উপর লাল পতাকা স্থাপন করে নদী ড্রয়িং করেন, লাল পতাকা স্বথাপন করাকালে স্থানীয়দের সাথে কথপোকথনে সার্ভেয়ার ও পাউবো কর্তৃপক্ষ জানান সরকারিভাবে বাজেট ও টেন্ডার হওয়া নদীর প্রবাহ অনুযায়ী লাল পতাকা স্থাপন করা হচ্ছে। সেটাই বাস্তবায়ন হলে এলাকবাসির কোন অভিযোগ থাকবেনা। বক্তাগন বলেন, একটি স্বার্থেন্বেষী মহলের সাথে যোগসাজসে নতুন ভাঙ্গনকৃত গর্ত ওয়ালা নদীর প্রবাহে নাম মাত্র খনন করে পূর্ণ টেন্ডারের অর্থ আত্মস্বাত করার পায়তারা ও জোরপূর্বক খনন কাজ শুরু করেছে ঠেকার। এলাকার ৬ সহস্রাধিক বসতবাড়ি, মাদ্রাসা, হাইস্কুল, প্রাইমারী স্কুল ও জায়গা জমি রক্ষা করতে ড্রয়িংকৃত লাল পতাকা স্থাপনকৃত প্রবাহমান (আরএস ম্যাপ অনুযায়ী) নদী খনন করা হোক। সাথে সাথে টেকসই ভেড়ী বাঁধ নির্মানের জোর দাবী জানান হয়। এব্যাপারে জেলা প্রশাসক বরাবর গন আবেদন ও বিভাগীয় কমিশনার, পাউবোর নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারকে অনুলিপি প্রদান করা হয়েছে। মানববন্ধনকারীগন সরজমিনে তদন্তপূর্বক এরাকাবাসির স্বার্থ রক্ষা করে আরএস ম্যাপ অনুযায়ী নদী খনন করার জোর দাবী জানান সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট।
সাতক্ষীরার আশাশুনির কাদাকাটি মেহেরুল্লাহর সম্পদের উপর নারকীয় তান্ডপের অভিযোগ
আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনির কাদাকাটি ইউনিয়নে মেহেরুল্লাহ সরদার এর সম্পদের উপর শত্রুতামূলক ভাবে নারকীয় তান্ডপ চালানোর অভিযোগ পাওয়া গেছে। একের পর এক তান্ডপের শিকার মেহেরুল্লাহ পরিবার চরম বিপর্যস্ত হয়ে পড়েছে।জানাগেছে, উপজেলার কাদকাটি গ্রামের বজলে রহমানের ছেলে মেহেরুল্লাহ সরদার সমাজে নানা সুকর্মের সাথে জড়িয়ে বেশ সুখেই বসবাস করে আসছিলেন। দু’মাস পূর্বে কে বা কারা তার গরু বিষ খাওয়ায়ে শত্রুতা শুরু করে। তখন তিনি ভেবেছিলেন হয়তা এটি সাধারণ ঘটনা। কিন্তু এক সপ্তাহ আগে যখন তার ছাগল মেরে ফেলানো হলো তখন বিষয়টি তিনি হতাশ হয়ে পড়লেন। এদিন কে বা কারা তার ছাগলের মুখে টেপদ্বারা আটকে দিয়ে হত্যা করে। একই সপ্তাহে তার ১০ কেজি ধানের পাতার ক্ষেতে কেরসিন ঢেলে দিয়ে ক্ষতিগ্রস্থ করা হয়। এরপর ৫/৭ শত গোবর নুড়ি পানিতে ফেলে নষ্ট করা হয় এবং মুরগির ঘরে বিষ মাখানো ভাত দিয়ে ৭টি রাজ হাঁস ও মুরগি মেরে ফেলান হয়। এরপর তার পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলান হয়। হতভম্ব হয়ে পড়া মেহেরুল্লাহ ও তার পরিবারের লোকজন কি করবে ভেবে পাচ্ছিলেননা। অনেককে জানিয়েও কোন প্রতিকার না পেয়ে হতাশ পরিবারটিকে ক্ষতি করে তবুও যেন প্রতিপক্ষ ও মানুষ নামের কলঙ্ক ব্যক্তিরা আরও ক্ষতি করার লালসায় বিভোর হয়ে উঠেছিল। এরই ধারাবাহিকতায় গত সোমবার দিবাগত রাতে তার ১০ হাজার বিচালীর গাদায় আগুন লাগিয়ে দেয় তারা। রাত্র ১ টার দিকে ঘুম থেকে জেগে উঠে আগুনের লেলিহান শিখা দেখে হতবাক মেহেরুল্লাহরা চিৎকার শুরু করলে লোকজন দৌড়ে গিয়ে পানি ঢেলে নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে প্রায় সব বিচালী পুড়ে যায়। মেহেরুল্লাহ জানান, কে বা কারা ক্ষয়ক্ষতি করছে নিজের চোখে আমি দেখিনি। তবে গত বছর মেয়ে বিয়েকে কেন্দ্র করে ঝগড়া বিবাদে আমার স্ত্রী নিলুফা বাদী হয়ে ২৮ জুলাই’২৪ তারিখ মাননীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১০৭ ধারায় মামলা করেছিল। এরপর থেকে আমাদের ক্ষয়ক্ষতি শুরু হয় বলে তিনি দাবী করেন। কাদাকাটি কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল মালেক জানান, মেহেরুল্লাহ সরদার একজন সৎ ও ভাল মানুষ। তার উপর এধরনের ক্ষয়ক্ষতি ধিক্কার জনক।
সাতক্ষীর আশাশুনিতে দাখিল পরীক্ষা কেন্দ্র কমিটি গঠন কল্পে সভা
আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে ২০২৫ সালের দাখিল পরীক্ষা কেন্দ্র কমিটি গঠন কল্পে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, ড. আবুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন। মোনাজাত পরিচালনা করেন উপাধ্যক্ষ আবু তাহের। অনুষ্ঠান পরিচালনা করেন আবুল কালাম আজাদ বুলবুল। সভায় ইউএনও কৃষ্ণা রায়কে সভাপতি, ইউএসইও আতিয়ার রহমান, সুপার গোয়ালডাঙ্গা দাখিল মাদ্রাসা, সুপার আল মাদানী দাখিল মাদ্রাসাকে সদস্য ও আশাশুনি আলিয়া মাদ্রাসার সুপার ড. আবুল হাসানকে সদস্য সচিব করে কেন্দ্র কমিটি আশাশুনি-১, ইউএনও সভাপতি, ইউএসইও, অধ্যক্ষ গুনাকরকাটি কামিল মাদ্রাসা, সুপান নৈকাটি দাখিল মাদ্রাসাকে সদস্য ও গোবরদাড়ী দাখিল মাদ্রাসার সুপারকে সদস্য সচিব করে, কেন্দ্র নং ২, গুনাকরকাটি, ইউএনও সভাপতি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মধ্যম একসরা দাখিল মাদ্রাসার সুপার, মরিপুর দাখিল মাদ্রাসার সুপারকে সদস্য ও মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে সদস্য সচিব করে কেন্দ্র-৩, মদিনাতুল উলুম মাদ্রাসা এবং ইউএনও সভাপতি, মাধ্যমিক শিক্ষা অফিসার, আল আমিন মহিলা মাদ্রাসার অধ্যক্ষ, বড় পদ্মপুকুর দাখিল মাদ্রাসার সুপারকে সদস্য ও প্রতাপনগর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষকে সদস্য সচিব করে কেন্দ্র -৪, প্রতাপনগর গঠন করা হয়।

