ঢাকাশুক্রবার , ২১ অক্টোবর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

৮ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে গ্রিস

ডেস্ক রিপোর্ট :
অক্টোবর ২১, ২০২২ ৫:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : অভিবাসন প্রত্যাশী ৮ জন অনিয়মিত বাংলাদেশিকে একটি বিশেষ বিমানযোগে দেশে ফেরত পাঠিয়েছে গ্রিক সরকার। গত সোমবার রাতে ৪র্থ বারের মতো গ্রিস থেকে অনিয়মিত অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানো হয়।৫৬ জন নাগরিককে ডিপোর্টের জন্য এথেন্স আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হলেও ১৩ জন ছাড়া বাকিদের স্থানীয় মেনিদি শরণার্থী ক্যাম্পে ফেরত নেওয়া হয়েছে। যে ৮ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে তারা স্বেচ্ছায় আইওএমসহ বিভিন্ন এনজিওর মাধ্যমে নিজ দেশে ফেরত গিয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় দূতাবাস।এতে আতঙ্কে আছেন দেশটিতে বসবাসরত অনিয়মিত বাংলাদেশিরা। ৮ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক সংস্থা ‘আইওএম’ এবং স্থানীয় বাংলাদেশ দূতাবাসের বিশ্বস্ত একাধিক নির্ভরযোগ্য সূত্র।২০১৬ সালের পর বাংলাদেশে ২০২১ সালের ডিসেম্বর মাসে ১৯ জনকে ফেরত পাঠানো হয়। গ্রিক পুলিশের প্রতিদিনের অবৈধ অভিবাসী পাকড়াও অভিযানে ১৯ বাংলাদেশিকে আটক করে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল।চলতি বছরের জুলাই মাসে গ্রিসের মিনেদি ক্যাম্প থেকে ১৮ জন ও সাইপ্রাস থেকে ৯ জনসহ মোট ২৭ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তারপর থেকে ‘অনিয়মিত বাংলাদেশিদের’ পুলিশি হয়রানিসহ গ্রেফতার করে গ্রিসের বিভিন্ন ডিটেনশন সেন্টারে রাখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।