ঢাকাসোমবার , ৬ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরের কাউখালীতে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :
জানুয়ারি ৬, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের কাউখালীতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক একসাথে গড়ি সমৃদ্ধ শিক্ষা ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ জানুয়ারি সোমবার দুপুরে সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালকবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। উক্ত বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম উদ্দিন তোহা, ছাত্র অভিভাবক নুরুল আমিন মাস্টার, ছাত্র অভিভাবক সাংবাদিক তারিকুল ইসলাম পান্নু প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের সন্তানদের নিয়মিত বিদ্যালয় পাঠাবেন এবং মাঝে মাঝে বিদ্যালয়ে এসে আমাদের সন্তানদের খোঁজখবর নিবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। প্রাইভেট কিংবা কোচিং এর উপর নির্ভরশীল না হয়ে শ্রেণিকক্ষে বেশি মনোযোগ দিতে হবে। শিক্ষকরা হলেন জাতি গড়ার কারিগর। ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় থাকতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।