ঢাকাসোমবার , ৬ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি শর্ট ভার্সন ক্রিকেট টুর্নামেন্ট মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
জানুয়ারি ৬, ২০২৫ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালী কলাপাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি শর্ট ভার্সন ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার সংলগ্ন এলাকায় এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে শহীদ জিয়া স্মৃতি সংসদ।ফাইনাল খেলারং আগে প্রধান অতিথির বক্তব্য রাখেন নীলগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান শহিদ মাতুব্বর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক।এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ফজলুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বাদল মাতুব্বর, নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি সার্জেন্ট মোঃ শামসুল হক (অবঃ), সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল আলম। সঞ্চালনা করেন প্রভাষক ইভান মাতুব্বর।বক্তব্য পর পাখিমারা স্পোটিং ক্লাব বনাম শহীদ জিয়া স্মৃতি সংসদ এর খেলা শুরু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।