ঢাকারবিবার , ৫ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জ মিরকাদিমে ছাত্রদল-ছাত্রলীগ মধ্যে সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব সংবাদদাতা:
জানুয়ারি ৫, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ সদরের মিরকাদিমে মুন্সীগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রলীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষে সাধারণ শিক্ষার্থীসহ ১৫ জন আহত হয়েছে। এর মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃংখলা বাহনী।পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন শ্রেণির পরীক্ষায় ছাত্রলীগের বেশ কয়েকজন শিক্ষার্থীর অংশগ্রহণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও হট্টগোল শুরু হয়। পরে ছাত্রলীগ কর্মীদের পক্ষে বহিরাগতরা ছুটে এলে ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদ ও ছাত্রদল কর্মী আল আমিন গ্রুপের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এসময় লাঠিসোটা ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয় ওই প্রতিষ্ঠানের কয়েকজন সাধারণ শিক্ষার্থী।এ ঘটনায় উভয় পক্ষের আহতরা হলো, ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদ (২৪), ছাত্রদল কর্মী আল আমিন রক (১৯), কামরুল হাসান রবিন (২২), তনয় (২২), মেহেদি (২১), রিপন (২১), মোহিত (২১), রাকিবুল (২২), আলিফ (২১)।আহত ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদ বলেন, আমি একসময় ছাত্রলীগ নেতাদের সাথে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। তবে আমি কোন পদে নেই। রোববার পরীক্ষায় অংশ নিতে এলে আমাকে তুলে নিয়ে মারধর করে ছাত্রদল নেতাকর্মীরা।আহত ছাত্রদল কর্মী আল আমিন রক বলেন, ‘বহিরাগত লোক নিয়ে এসে ছাত্রলীগ কর্মীরা আমাদের এক সহপাঠীর উপর হামলা করে। পরে আমরা প্রতিরোধ করতে গেলে আমাদের সাথে সংঘর্ষ বেঁধে যায়।মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি নেয়া হচ্ছে আইনগত ব্যবস্থা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।