ঢাকারবিবার , ৫ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের রামপালের ফয়লাহাট স্কুল মাঠে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত।

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি :
জানুয়ারি ৫, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ বঙ্গের জনপ্রিয় দিশারী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা। গত ৪ঠা জানুয়ারী বিকাল তিনটায় ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ আকর্ষন হিসেবে অংশগ্রহণ করেন কন্টেন্ট ক্রিয়েটর ও মিডিয়া ব্যক্তিত্ব মহিউদ্দিন হাসান ( খান সাহেব), মারসুস শিল্পীগোষ্ঠী (সাইমুম, টাইফুন, ব্যতিক্রম শিল্পীগোষ্ঠীর সাবেক সদস্যবৃন্দ), দিশারী শিল্পীগোষ্ঠী ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলীসে শূরা সদস্য ও বাগেরহাট জেলা নায়েবে আমীর এ্যাডভোকেট মাওলানা মোঃ শেখ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতের সহ-সেক্রেটারী অধ্যাপক মোঃ ইকবাল হুসাইন, রামপাল উপজেলা জামায়াতের আমীর জনাব মল্লিক মোঃ আব্দুল হাই, সেক্রেটারী মাওলানা মোঃ জিহাদুল ইসলাম, রামপাল উপজেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মোঃ নুরুল ইসলাম, এস এম আকবর হোসেন,মাওলানা মোঃ এমদাদুল হক, বায়তুল মামুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ আল আমিন, রনসেন পূর্ব পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ বিলাল হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারী মোঃ হাসিবুর রহমান, মোঃ ফিরোজ মল্লিক, মোঃ আরজ আলী, মোঃ আমীর হামজা, মোঃ আরাফাত মলঙ্গী, মোঃ ইসমাইল হোসেন (রাতুল), মোঃ মহিদুল ইসলাম, মোঃ মাহমুদুন্নবী কৌশিক প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মুনাওয়ার রনি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।