ঢাকারবিবার , ২৯ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

নাগেরবাজার থানার পুনরায় সাফল্য, সাইবার ক্রাইম ২৫ লক্ষ ডিস্ট্রিবিউশন করলেন

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা :
ডিসেম্বর ২৯, ২০২৪ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

শনিবার, পুনরায় নাগেরবাজার থানা সাফল্য অর্জন করলো, বেশ কিছু লোকের সাইবার ক্রাইম হয়েছিল, আর সেই সাইবার ক্রাইম হওয়া ২৫ লক্ষ টাকা উদ্ধার করে প্রতারিত হওয়া মানুষের হাতে চেক ডিস্ট্রিবিউট করলেন।

উপস্থিত ছিলেন এসিপি দমদম টুলটুল বিশ্বাস , নাগেরবাজার থানার ওসি তরুণ দেবনাথ ও অন্যান্য আধিকারিকরা

যে সকল মানুষ প্রতারিত হয়েছিলেন, আজ তারা সেই টাকার চেয়ে ঘাতে পেয়ে খুশি, তাহারা জানালেন আমরা বিভিন্নভাবে প্রতারিত হয়েছি কখনো অনলাইনের মধ্য দিয়ে কখনো , একাউন্টের পাসওয়ার্ড এর মাধ্যমে, তাহারা বুঝিতে না পারায় প্রতারিতদের হাতে পড়েছিলেন, কিন্তু এই মুহূর্তে তারা নাগেরবাজার থানা ও সাইবার ক্রাইম অফিসারদের সহযোগিতায় টাকা ফেরত পেয়ে খুশি, সকলের কাছে তারা কৃতজ্ঞ, তারা ভাবেনি যে তাদের টাকা এত তাড়াতাড়ি ফেরত পাবেন, সকল অফিসারদের ধন্যবাদ জানালেন প্রতারিতরা। তবে এবার থেকে তাহারা সোজাগ হওয়ার চেষ্টা করবেন হলে জানালেন, যেন কেউ এই ভাবে প্রতারিত না হয়।

 

শ্রী গুরু সিং সভা কলকাতা আয়োজিত, শ্রীগুরু গোবিন্দ সিং এর জন্মদিবস পালিত হলো।

রবিবার, শ্রী গুরু সিং সভা আয়োজিত, সকল গুরুদুয়ারার শিখ সম্প্রদায়ের মানুষেরা , রাসবিহারী মোরে একত্রিত হয়ে, একটি বিশাল বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে, শ্রী গুরু গোবিন্দ সিং এর জন্ম দিবস পালন করেন, কয়েক হাজার শিখ সম্প্রদায়ের মহিলা ও পুরুষ, শিশু ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা প্রতি বছরের ন্যায়, রাসবিহারী মোড় থেকে শুরু হয়ে, ভবানীপুর, জদুবাবুর বাজার, রবীন্দ্রসদন, ময়দান, পার্ক স্ট্রীট হয়ে ধর্মতলা ডরিনা ক্রসিং ধরে বড়বাজার পৌঁছান।

শ্রী গুরু গোবিন্দ সিং এর শোভাযাত্রার প্রথমে শিখ সম্প্রদায়ের গুরুরা কৃপান হাতে নিয়ে এগোতে থাকেন , এরপর সমস্ত স্কুলের ছাত্র-ছাত্রীরা বাজনা সহকারে এগোতে থাকেন, তাহার পিছনে শিখ সম্প্রদায় পুরুষ ও মহিলারা ঝাড়ুদারা রাস্তা পরিষ্কার করতে করতে শোভাযাত্রায় এগিয়ে চলে, সর্বশেষে গুরুর জয়ধ্বনি দিতে দিতে জল ও পুষ্প ছড়িয়ে, করা ব্যারিকেড এর মধ্য দিয়ে শ্রী গুরু গোবিন্দ সিং এর গাড়ি ও শোভাযাত্রা এগিয়ে নিয়ে চলতে থাকে।

রাস্তার দুই ধারে অগণিত শিষ্য এবং সাধারণ মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন, এবং প্রশাসনের অফিসারেরা ধর্মতলা মোড় ব্যারিকেড করে দেন। কোনরকম গন্ডগোল না ঘটে। এবং রাস্তার দুই ধারে সকল শিষ্য এবং সাধারণ মানুষের হাতে বিভিন্ন রকম উপকরণ তুলে দেন।

এই শোভাযাত্রার ফলে রাসবিহারী, মোড় থেকে সেন্ট্রাল মোড় পর্যন্ত যান চলাচল কিছুটা ব্যাহত হয়। কিছুক্ষণের জন্য গাড়ি-ঘোড়া বন্ধ হয়ে যায় এবং অন্যদিকে ঘুরিয়ে দিতে বাধ্য হয়। এই শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে বড়বাজারের দিকে রওনা হয়। শোভাযাত্রাটি বড় বাজারে গিয়ে শেষ হয়।

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা (পশ্চিমবঙ্গ)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।