ঢাকাশুক্রবার , ২৭ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে ৮ দলীয় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিশেষ প্রতিনিধি :
ডিসেম্বর ২৭, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরে মধ্যরাস্তা যুব সংঘের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে পিরোজপুর বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।খেলায় পিরোজপুর,ঝালকাঠী ও বাগেরহাটের বিভিন্ন উপজেলা থেকে ৮ দলের মধ্যে থেকে আজ ফাইনালে নির্ধারিত সময়ে পিরোজপুর উদয়কাঠী যুব সংঘকে বাগেরহাট শরণখোলা ক্রীড়া চক্র ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা মহিলা দলের উপদেষ্টা জাকিয়া আসলাম, আসলাম শেখ প্রমুখ ।

খেলা শেষে বিজয়ী দল ও রানার্স আপ দলকে ট্রফি এবং পুরস্কার তুলে দেন যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা ও যুবদল নেতা ছাত্রদল বদিউজ্জামান শেখ রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ ।

ফাইনাল খেলার ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন শরণখোলা ক্রীড়া চক্রের সাগর। ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হন শরণখোলা ক্রীড়া চক্রের গোল রক্ষক হৃদয় ।

ফাইনাল খেলা পরিচালনা করেন পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার রেফারি নান্টু । খেলার সার্বিক পরিচলনা করেন যুবদল নেতা বদিউজ্জামান শেখ রুবেল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।