পুলিশ সুপারের কার্যালয় পিরোজপুর সম্মেলন কক্ষে বুধবার (১৮ ডিসেম্বর ২০২৪ ইংরেজি) পিরোজপুর জেলার সদর সার্কেল মোঃ রবিউল ইসলাম এর বদলীজনিত বিদায় উপলক্ষে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করেন খাঁন মুহাম্মদ আবু নাসের পুলিশ সুপার, পিরোজপুর।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মুকিত হাসান খাঁন। অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোঃ শাখাওয়াত হোসেন সহ জেলা পুলিশ পিরোজপুরের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

