ঢাকামঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

নতুনধারার ৪ দিনব্যাপী বিজয়শ্রদ্ধা কর্মসূচি সমাপ্ত

নিজস্ব সংবাদদাতা:
ডিসেম্বর ১৭, ২০২৪ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুনধারা বাংলাদেশ এনডিবির ৪ দিনব্যাপী ‘বিজয়শ্রদ্ধা’ কর্মসূচি সমাপ্ত হয়েছে। ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা, ১৫ ডিসেম্বর শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণে মিলাদ মাহফিল, ১৬ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা অর্পণের পর ১৭ ডিসেম্বর সকালে তোপখানা রোডস্থ বিজয় মিলানায়নে ‘বিজয়শ্রদ্ধা’ কর্মসূচির সমাপ্তিপর্বে সভঅপতিত্ব করেন চেয়ারম্যান মোমিন মেহেদী।উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী ও সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।এসময় নেতৃবৃন্দ বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত তারুণ্যের বিজয় এসেছে কেবল লোল- মোহহীন নিরন্তর দেশপ্রেমের কারণে। নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতাকর্মীদেরকে সেই দেশপ্রেম ধারণ করে অপরাধ-দুর্নীতি-সন্ত্রাস-দ্রব্যমূল্যবৃদ্ধির বিরুদ্ধে যুদ্ধে থাকতে হবে। আর এজন্য চাই নীতির রাজনীতি চর্চা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।