ঢাকামঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

খুলনার ডুমুরিয়ায় মহান বিজয় দিবস উদযাপিত

ডুমুরিয়া প্রতিনিধি :
ডিসেম্বর ১৭, ২০২৪ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জেলার ডুমুরিয়ায় উপজেলা প্রশাসনের নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় পালিত হয়েছে। এ উপলক্ষে স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধা সংবর্ধনা,ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন প্রতিযোগিতা ও দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন। এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরাফাত হোসেন, কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজল বিশ্বাস, ওসি মোঃ মাসুদ রানা,মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, চন্দ্রকান্ত সরকার, সাংবাদিক এস‌এম জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান রিগান, সমাজসেবা কর্মকর্তা জাহিদুর রহমান, ইন্সটেক্টর মনির হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ বায়েজিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রায়, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত পাল প্রমুখ। এদিকে উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে বিশাল শোভাযাত্রা নিয়ে স্মৃতিসৌধে ফুল দিয়ে দলীয় কার্যালয়ে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, সদস্য সচিব সরদার আঃ মালেক, যুগ্ম আহŸায়ক শেখ ফরহাদ হোসেন, চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার,আঃ রব আকুঞ্জি, খান আফজাল হোসেন প্রমূখ। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ,থানা পুলিশ, প্রেসক্লাব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সাব-রেজিষ্ট্রী অফিস, আনসার ভিডিপি, ইউনিয়ন পরিষদ, নিজেরা করি, স্কুল কলেজ সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এ দিবসটি পালন করেছেন।

খুলনার ডুমুরিয়ায় খর্ণিয়া ওয়ার্ড বিএনপির সম্প্রতি সমাবেশ

ডুমুরিয়া প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে খুলনা জেলার ডুমুরিয়ার খর্ণিয়া ইউনিয়নে ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বামুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহŸায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আঃ মালেক। বিশেষ অতিথির বক্তব্য দেন যুগ্ম আহŸায়ক শেখ ফরহাদ হোসেন ও চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার। ওয়ার্ড বিএনপির সভাপতি সরদার আব্দুল হালিমের সভাপতিত্বে ও শফিকুল ইসলাম জোয়ার্দারের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা শেখ মতিয়ার রহমান বাচ্চু,শেখ শাহিনুর রহমান শাহিন, শেখ আব্দুল মান্নান,শাহজাহান জমাদ্দার,আবুল হোসেন সরদার,শেখ রেজোয়ান হোসেন, শেখ রবিউল ইসলাম, রেবেকা সুলতানা,রফিকুল ইসলাম, জিয়াউর রহমান,আনোয়ার হোসেন, কাদের ফকির, আব্দুর রহিম শেখ প্রমূখ।

খুলনার ডুমুরিয়ায় বামুন্দিয়া প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


ডুমুরিয়া প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় বামুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য সরদার আঃ হালিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিল্পপতি প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান। উদ্বোধক ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার। এ সময় বক্তব্য দেন সরদার আবুল হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক সুলতান আহমেদ,প্রধান শিক্ষক ইব্রাহিম সরদার, জিয়াউর রহমান, তৈয়বুর রহমান,ওলিয়ার রহমান,শাকিল কাগুতি, রফিকুল ইসলাম, আঃ রহিম, আকরাম হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।