ঢাকারবিবার , ১৫ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার।

নিজস্ব সংবাদদাতা:
ডিসেম্বর ১৫, ২০২৪ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দিলেন পুলিশ সুপার। রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ। বাগেরহাট প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলামেরসঞ্চলনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি মোঃ কামরুজ্জামান, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, নীহার রঞ্জন সাহা প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি এস এম রাজ, সহ সাধারন সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক, দপ্তর ও গ্রন্থগার সম্পাদক এস এম সামছুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এম আমিরুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল আমিন খাঁন, নির্বাহী সদস্য শেখ হেমায়েত হোসেন, মোঃ ইয়ামীন আলী, আবু সাঈদ শুনু, ফকির হাসান আলী, মামুন আহম্মেদ প্রমুখ।বাগেরহাট পুলিশ সুপার বলেন, বাগেরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা জন্যই এই আয়োজন। সাংবাদিক ও পুলিশের সম্পর্ক অত্যন্ত নিবিড়। পুলিশের বন্ধু সাংবাদিক। আমরাবন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো। কোন কারণে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাতে নষ্ট না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। পুলিশ যাতে আরো জনবান্ধব হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করবো। তিনি আরো বলেন, সাংবাদিক ও পুলিশ একে অন্যের পরিপূরক। দেশের অগ্রগতিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জেলার আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রেখে অপরাধ নিয়ন্ত্রণ করা ও সাধারন মানুষের আস্থা অর্জনের মাধ্যমে উন্নত পুলিশিং সেবাকে জনগণের দোড়গোড়ায় পৌছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। মতবিনিময় সভার শুরুতে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিও প্রেসক্লাবের সকল সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল আরিফ। এ সময় ওখানে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান, ও ডি এস ভির ওসি (১)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।