ঢাকাশুক্রবার , ১৩ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

খুলনার ডুমুরিয়ার শোভনায় বিএনপি নেতার মায়ের মৃত্যুতে গভীর শোক

ডুমুরিয়া প্রতিনিধি :
ডিসেম্বর ১৩, ২০২৪ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

খুলনার ডুমুরিয়ার শোভনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ইউপি সদস্য হাফিজুর রহমান বাগাতির মা ফিরোজা বেগম (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত ভোর সাড়ে ছয়টায় চিংড়া গ্রামস্থ নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সার ভুগছিলেন। মৃত্যু কালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে,নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার সকাল ১১টায় বাগাতিপাড়া ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে বিএনপি নেতার মায়ের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ,সরদার আঃ মালেক, শেখ হাফিজুর রহমান,গাজী আব্দুল হালিম, শেখ মতিয়ার রহমান বাচ্চু, আহম্মদ আলী ফকির, মিজানুর রহমান লিটন, শেখ আব্দুল গফফার, আনছার আলী মোল্লা, মিজানুর রহমান, শেখ মেহেদী হাসান তুহিন সহ অনেকে। অপরদিকে শোভনা ইউপি সদস্যের মায়ের মৃত্যুতে তার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, সচিব উত্তম কুমার বিশ্বাস, সদস্য শেখ আব্দুর রশিদ,শেখর মল্লিক, দেবব্রত সরদার,মৃনাল বিশ্বাস,হাদিউল মোল্যা,সরদার শফিউল্লাহ, মফিজুর গাজী,সনজিদ মন্ডল,ফিরোজা বেগম,ললিতা সরদার, নারগিস বেগম, গ্রামপুলিশ খলিলুর রহমান সহ ইউনিয়ন পরিষদের সকল কর্মচারীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।