ঢাকাবৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

খুলনার ডুমুরিয়ায় খর্ণিয়া ওয়ার্ড বিএনপির সম্প্রীতি সমাবেশ

ডুমুরিয়া প্রতিনিধি :
ডিসেম্বর ১২, ২০২৪ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে ডুমুরিয়ার খর্ণিয়া ইউনিয়নে ৮নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উখড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ ফরহাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার। ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হালিম বাগাতির সভাপতিত্বে ও শেখ হুমায়ূন কবিরের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান শাহিন,আবুল হোসেন সরদার,শেখ রেজোয়ান হোসেন, শফিকুল জোয়ার্দার,শফিকুল ইসলাম খান,মৎসৎজীবি দলনেতা শেখ মাহাবুর রহমান, যুবদল নেতা শেখ রবিউল ইসলাম,অলিয়ার রহমান, হাবিবুর রহমান হবি, পারভেজ গাজী,শেখ আব্দুল মান্নান, হুমায়ূন কবির, শেখ রবিউল ইসলাম,শাহাজাহান জমাদ্দার, আশরাফ সরদার,শ‌ওকত হোসেন শেখ, কৃষ্ণপদ মন্ডল,অলিয়ার রহমান, ফরিদুল রহমান উজ্জ্বল, দেলোয়ার হোসেন,আবু বক্কার সরদার, জিয়াউর রহমান গাজী, মোহাম্মদ আলী প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।