ঢাকাবৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরের নাজিরপুর শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :
ডিসেম্বর ১২, ২০২৪ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নাজিরপুর তাহযীবুল উম্মাহ হাফিজিয়া মাদ্রাসার হল রুমে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নাজিরপুর উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে সম্মেলনে মো. মাহফুজুর রহমানকে সভাপতি এবং হাফেজ ইমরানকে সাধারণ সম্পাদক ও মো.আরেফিন ইসলামকে অর্থ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. ছিদ্দিকুল ইসলাম খন্দকার এ কমিটি ঘোষণা করেন।এর আগে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নাজিরপুর উপজেলা শাখার সভাপতি মো. মাহাফুজুর রহমান। এ সময় বক্তব্য রাখেন, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি মো. গোলাম মোস্তফা মুসা, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা আব্দল হাই, প্রধান উপদেষ্টা শ্রমিক কল্যাণ ফেডারেশন নাজিরপুর উপজেলার মাওলানা আব্দুর রাজ্জাক, উপদেষ্টা শ্রমিক কল্যাণ ফেডারেশন নাজিরপুর উপজেলার মো. কাজী মোসলেহ উদ্দিন, ও নাজিরপুর ওলামা বিভাগের সভাপতি, হাফেজ হাবিবুল্লাহ বেলালী,প্রমূখ। এ সময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।