ঢাকাশুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে শ্রমিক নেতাকে মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সৈয়দ শওকত হোসেন,বাগেরহাট প্রতিনিধি :
ডিসেম্বর ৬, ২০২৪ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটে বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক নেতাকে মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবে ভুক্তভোগি শ্রিমিক নেতা মোঃ শওকত হোসেন উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে এসংক্রান্ত লিখিত বক্তব্য পাট করেন। জেলার পৌর শহরের বাষাবাটী পালপাড়া এলাকার আঃ খালেক শেখের পুত্র মোঃ শওকত হোসেন। লিখিত বক্তব্যে বলেন গত বুধবার(৪ ডিসেম্বর) দুপুরে আমার দ্বায়ের কৃত একটি মামলার তারিখ জানার জন্য কোর্ট এলাকার খারদ্বার (তালতলায়) নামক স্থানে পৌছালে বাগেরহাট আন্ত : জেলা বাস শ্রমিক ইউনিয়ার দখল সংক্রান্ত বিষয় নিয়ে খারদ্বার এলাকার মৃত: জব্বার শেখের ছেলে আশিক শেখ ও জলিল শেখের ছেলে মিঠু শেখ আমার পথ রোধ করে লিয়াকত সাহেবের দল করিনা কেন বলিয়া আমাকে অকর্থ ভাষায় গালিগালাজ করে আমার শরীরের বিভিন্ন স্থানে কিল ষুসি মারতে মারতে উকিলের চেম্বারের সামনে নিয়ে যায় এসময় চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এলে আশিক ও মিঠু ঘটনা স্থল ত্যাগ করে। তারা বাস শ্রমিক ইউনিয়ানের কোন সদস্য নয় এরা বহিরা গত। তিনি আরো বলেন, এবিষয়ে গত ৫ ডিসেম্বর আশিক ও মিঠুশেখের নাম উল্লেখ করে বাগেরহাট মডেল থানায় একটি অভিযোগ করা হয়েছে । সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন বংলাদেশ জাতীয় মটর শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন মোজাম, সাধারন সম্পাদক মোঃ কুদ্দুস হাজরা, শ্রমিক নেতা এশারাত হোসেন বাদশা ও মোঃ আব্দুল্লা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।