ঢাকামঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে মাদকমুক্ত অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

পিরোজপুর জেলা প্রতিনিধি:
ডিসেম্বর ৩, ২০২৪ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরে ৪ কেজি গাঁজাসহ ওমর ফারুক খান (২৭ ) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন ডিবি পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) বিকেলে জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওমর ফারুক খান (২৭) জেলার সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের হাবিবুর রহমান খানের ছেলে। এ তথ্য নিশ্চিত করে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত হাসান খান জানান, পিরোজপুর জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পিরোজপুর ডিবি পুলিশের পরিদর্শক মো. তরিকুল ইসলাম জানান, নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা বাজার এলাকার সড়ক থেকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ওমর ফারুক খানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় দুই লাখ চল্লিশ হাজার টাকা। পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের দিকনির্দেশনায় পিরোজপুর জেলাকে মাদকমুক্ত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া অভিযানে গ্রেপ্তার ওমর ফারুক খানের নামে নাজিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।