ঢাকাশনিবার , ৩০ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এর সাথে মতবিনিময় সভা

পিরোজপুর প্রতিনিধি :
নভেম্বর ৩০, ২০২৪ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী আরবি বিশ্ববিদ্যায়ের ভাইস চ্যান্সেলর পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পিরোজপুর জেলার ফাজিল ও কামিল মাদ্রাসার আয়োজনে আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইন্দুরকানি টগরা দারুল ইসলাম কামিল মাদ্রাসা এর অধ্যক্ষ ড. আব্দুল্লাহিল মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মোঃ শামসুল আলম। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ড. মোঃ আবু জাফর খান, আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর পরিচালক অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষবৃন্দ। এ সময় মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার সঠিক গুণগতমানের বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও মাদ্রাসায় হিন্দু শিক্ষক নিয়োগের বিষয়ে দুঃখ প্রকাশ করা হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।